Uncategorized

শিবালয়ে স্কুল ছাত্রী ধর্ষণ, ধর্ষক সহ আটক দুই

নিজস্ব প্রতিনিধি : মানিকগঞ্জের শিবালয়ে ৪ র্থ শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনা দামাচাপা দেয়ার অভিযোগে স্থানীয় ইউপি মেম্বারসহ ধর্ষককে আটক করেছে পুলিশ। গত শনিবার সকালে উপজেলার মহাদেবপুর ইউনিয়নের টেপড়ী গ্রামে এই ধর্ষণের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, টেপড়ী গ্রামের আব্দুল জব্বার আলী (৫০) একই গ্রামের পিতৃহীন এক স্কুল ছাত্রীকে ফুঁসলিয়ে পার্শবর্তী হালিমের ফাঁকা বাড়ির রান্না ঘরে নিয়ে ধর্ষণ করে। ভিকটিমের আর্তচিৎকারে ঘটনাস্থল থেকে স্থানীয়রা ধর্ষককে হাতেনাতে ধরে ফেলে। ঘটনাটি ধামাচাপা দিতে স্থানীয় মেম্বার দেলোয়ারের নেতৃত্বে রাত ১০ টার দিকে এক শালিশী বৈঠক বসে। বৈঠকে ধর্ষককে ৫০ হাজার টাকা জরিমানা করে ঘটনা মীমাংশায় ভিকটিমের মায়ের কাছ থেকে সাদা কাগজে জোড় করে স্বাক্ষর নেয়ার চেষ্টা চলে। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে ঐ রাতেই পুলিশ অভিযান চালিয়ে ইউপি সদস্যসহ ধর্ষককে আটক করে।
শিবালয় থানার ওসি ফিরোজ কবির ঘটনার সত্যতা স্বীকার করে সাংবাদিকদের জানান, ধর্ষিতার মায়ের অভিযোগের প্রেক্ষিতে ধর্ষক ও শালিশী বৈঠকে নেতৃত্ব দেয়া ইউপি সদস্যকে আটক করা হয়েছে। ভিকটিমের স্বাস্থ্য পরীক্ষার জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা আটক ইউপি সদস্যসহ ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button