Uncategorized

তারাগঞ্জে নদী থেকে অজ্ঞাত দেহাবশেষ উদ্ধার

রংপুর প্রতিনিধি : রংপুরের তারাগঞ্জ থানা পুলিশ চিকলী নদী থেকে অজ্ঞাত একটি দেহাবশেষ উদ্ধার করেছে পুলিশ। এলাকার লোকজন কিংবা পুলিশ কারোরই পক্ষে জানা সম্ভব হয়নি এটি পুরুষ নাকি নারীর দেহাবশেষ।
পুলিশ সুত্রে জানা যায়- শুক্রবার সন্ধ্যায় উপজেলার ভেতর দিয়ে প্রবাহিত চিকলী নদীর ধোলাইঘাট এলাকার মুচিপাড়া সংলগ্ন স্থান থেকে ওই দেহাবশেষ উদ্ধার করা হয়। প্রচণ্ড গরমে এলাকার শিশুরা নদীতে গোসল করতে গেলে দেহাবশেষটি দেখতে পেয়ে এলাকার লোকজনকে জানায়। পরে তারাগঞ্জ থানায় খবর দিলে পুলিশ দেহাবশেষ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ওসি (তদন্ত) শুকুর আলী জানান- শনিবার সকালে ময়না তদন্তের জন্য দেহাবশেষটি রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button