রংপুর বিভাগের ৫ জেলায় নতুন করে ৩১ জন করোনায় আক্রান্ত

রংপুর প্রতিনিধি : রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষায় রংপুর বিভাগের ৫ জেলায় ৩১ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। এর মধ্যে রংপুরে ১৪ জন, লালমনিরহাটে ৭ জন, কুড়িগ্রামে ৫ জন, গাইবান্ধায় ৪ জন ও ঠাকুরগাঁওয়ে ১ জন রয়েছেন।
রংপুর জেলায় আক্রান্তরা হলেন- মেট্রোপলিটন পুলিশের থানা ও ফাড়ির পাঁচ পুলিশ সদস্য, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক চিকিৎসক, গঙ্গাচড়া মহিপুরের এক জন, ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গীর এক জন, আরটিআই কর্নারের এক চিকিৎসক, নগরীর মুলাটোলের এক নারী, শালবনের এক জন, সেনপাড়ার এক জন, ধাপ ইঞ্জিনিয়ারপাড়ার এক জন, জুম্মাপাড়ার এক জন, পীরগাছা গ্রামীন ব্যাংকের এক নারী।
লালমনিরহাটে আক্রান্তরা হলেন- ১’শ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন এক রোগী, বড়বাড়ির এক জন, আদিতমারী বড়ঘরিয়ার এক জন, রুপালী ব্যাংকের এক নারী, হাতিবান্ধা বড়খাতার এক জন, হাতিবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এক জন,কালিগঞ্জ আফজালপাড়ার এক জন।
কুড়িগ্রামে আক্রান্তরা হলেন- ২৫০ শয্যা বিশিস্ট হাসপাতালে চিকিৎসাধীন এক রোগী, কুড়িগ্রাম সদরের এক জন, পৌর এলাকার এক জন, ত্রিমোহনীর এক জন, রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এক জন।
গাইবান্ধায় আক্রান্তরা হলেন- সদর থানাপাড়ার এক যুবক, পুরাতন জেল রোডের এক নারী, গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এক জন, সাঘাটা কৈছড়ার এক জন।
রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ একেএম নুরুন্নবী লাইজু বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন।
রংপুর সিভিল সার্জন হিরম্ব কুমার রায় জানান, রংপুর জেলায় নতুন আক্রান্তের সংখ্যা ২ হাজার ৩২৪ জন, সুস্থ্ হয়েছেন ১ হাজার ৮৭৫ জন ও মারা গেছেন ৩৮ জন।




