জাতীয়শিরোনাম

রাজনৈতিক দল নিবন্ধন আইনের খসড়া অনুমোদন দিল ইসি

রাজনৈতিক দলের নিবন্ধনে আইনের খসড়ায় অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার ইসির বৈঠকে এ খসড়া অনুমোদন দেওয়া হয়। তবে লিখিতভাবে এ সিদ্ধান্তে আপত্তি (নোট অব ডিসেন্ট) জানান মাহবুব তালুকদার।
বুধবার সভা শেষে ইসি সচিব মো. আলমগীর সাংবাদিকদের বলেন, দলের নিবন্ধনের বিষয়টি ৭২ সালের গণপ্রতিনিধিত্ব আদেশে ছিল না। এটি ২০০৮ সালে যুক্ত করা হয়েছে। তখন আলাদা আইনের কথা উঠেছিল। কিন্তু সময়ের অভাবে তড়িঘড়ি করে এটিকে আরপিওতে যুক্ত করা হয়। বর্তমান কমিশন রাজনৈতিক দলের নিবন্ধনের বিষয়টি আলাদা করে আইন করার প্রয়োজন মনে করছে।
সচিব বলেন, বর্তমানে সংসদ নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার পরিষদ নির্বাচন দলীয় প্রতীকে অনুষ্ঠিত হচ্ছে। কিন্তু নিবন্ধনের বিষয়টি আরপিওতে থাকলে তা কেবল সংসদ নির্বাচনের জন্য প্রযোজ্য হয়। এ ক্ষেত্রে স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকের জন্য আলাদা আইনের প্রয়োজন হবে।
মো. আলমগীর বলেন, কমিশন আইনের সব দিক পর্যালোচনা করে কিছু সংযোজন-বিয়োজনের নির্দেশনাসহ এটি অনুমোদন দিয়েছে। আগামী সপ্তাহের মধ্যে সংযোজন-বিয়োজন করে কমিশনে উপস্থাপন করা হবে। এরপর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
সচিব জানান, ১৭টি নিবন্ধিত রাজনৈতিক দল, বিভিন্ন সংগঠনসহ ৪১ প্রতিনিধির মতামত তাঁরা পেয়েছেন। এর মধ্যে যেগুলো গ্রহণযোগ্য মনে হয়েছে, সেটা গ্রহণ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button