জাতীয়শিরোনাম

করোনায় দেশে আরও ৪২ জনের মৃত্যু, শনাক্ত ২৪৮৫

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে ২৪ ঘণ্টায় আরও ৪২ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ১৩ হাজার ৩৮২টি নমুনা পরীক্ষা করে সংক্রমণ ধরা পড়েছে ২ হাজার ৪৮৫ জনের শরীরে।
দেশে গত মার্চের শুরুর দিকে কভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত হওয়ার পর সোমবার পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৯৮৩ জনে।
আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ লাখ ৯৭ হাজার ০৮৩ জন। এর মধ্যে নতুন করে ৩ হাজার ৭৮৪ জনসহ মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৮২ হাজার ৮৭৫ জন।
দেশের সবশেষ করোনা পরিস্থিতি নিয়ে সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button