বিশ্বে করোনায় মৃত্যু ৮ লাখ ১০ হাজার ছাড়িয়েছে

বিশ্বব্যাপী করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ৮ লাখ ছাড়িয়েছে। ওয়ার্ল্ডোমিটারের দেয়া সর্বশেষ তথ্যানুযায়ী রোববার রাত সাড়ে ১১টা পর্যন্ত এই ভাইরাসে ৮ লাখ ১০ হাজার ৮৭৮ জন মানুষের মৃত্যু হয়েছে।
নতুন করে এই ভাইরাসের বিস্তার রোধে অনেক দেশ পুনরায় কড়াকড়ি আরোপ করেছে। পশ্চিম ইউরোপ বিশেষ করে স্পেন, ইতালি, জার্মানি এবং ফ্রান্সে নতুন করে সংক্রমণ বেড়েছে, এতে পূর্ণমাত্রায় দ্বিতীয় দফা সংক্রমনের আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এশিয়ায় ব্যাপকভাবে ভাইরাস নিয়ন্ত্রণের পরে দক্ষিণ কোরিয়া নতুন করে এই ভাইরাস ছড়িয়ে পড়ায় বিধিনিষেধ জোরদারের ঘোষণা দিয়েছে।
করোনাভাইরাসে ৬ জুনের পর থেকে মৃত্যু দ্বিগুণ বেড়ে ৮ লাখ ছাড়িয়েছে। গত ১৭ দিনে ১ লাখ লোকের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২ কোটি ৩০ লাখ লোকের ।
লাতিন আমেরিকা সবচেয়ে ক্ষতিগ্রস্থ অঞ্চল। করোনায় বিশ্বের মোট মৃত্যুর অর্ধেকের বেশী ঘটেছে সবচেয়ে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্র, ব্রাজিল, মেক্সিকো এবং ভারতে।




