শিরোনাম

কুমিল্লায় করোনা ও উপসর্গে ৬ জনের মৃত্যু

কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ছয়জন মারা গেছেন। তাদের মধ্যে চারজন পুরুষ এবং দু’জন নারী। শনিবার কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মোঃ মুজিবুর রহমান এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, দুই নারীসহ মারা যাওয়া ছয়জন ব্যক্তির মধ্যে একজনের করোনা পজেটিভ ছিল। তার নাম আবদুল হাকিম (৭০)। তিনি কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার মান্দারগাঁও এলাকার বাসিন্দা। করোনা উপসর্গে মৃত ব্যক্তিরা হলেন, কুমিল্লার সদর উপজেলার সুরুজ মিয়ার স্ত্রী আনজুয়ারা বেগম (৩০), দাউদকান্দি উপজেলার খোরশেদ আলমের স্ত্রী হোসনেয়ারা বেগম (৫৮), চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার আমির আলীর ছেলে মানিক (৫৫), কুমিল্লার বরুড়া উপজেলার বাদশা মিয়ার ছেলে দেলোয়ার হোসাইন (৬০) ও কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার রফিকুল ইসলাম (৭০)।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button