Uncategorized

আত্রাই ও রানীনগর আসনটি পূর্ণরুদ্ধারে বিএনপির শেখ আব্দুস শুকুরের আশ্বাস

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ-৬ (আত্রাই ও রানীনগর) আসনটি পূর্ণরুদ্ধারের আশা প্রকাশ করেন আত্রাই উপজেলার সাহাগোলা ইউনিয়নের তারাটিয়া গ্রামের সম্ভাম্ব শেখ পরিবারের সন্তান,৯০ এর স্বৈরচার বিরোধী আন্দোলনের বলিষ্ঠ ছাত্র নেতৃত্ব,বারবার কারা নির্যাতিত, নওগাঁ জেলা বিএনপির আহ্বাহক কমিটি’র অন্যতম সদস্য,নওগাঁ পৌর বিএনপি’র আহ্বাহক শেখ আব্দুস শুকুর।
শেখ আব্দুস শুকুর এর বিকল্প নেই এমন মন্তব্য করেছেন দুই উপজেলা বিএনপির তৃণমূলের নেতাকর্মীগণ।বিএনপি’র জন্মলগ্ন থেকে এ আসনের নেতা-কর্মীর সুখে-দুঃখে পাশে থেকে কাজ করছেন।
প্রত্যেকটি গ্রামে গ্রামে গিয়ে নেতা-কর্মীদের সাহস যুগিয়েছেন। সভা সমাবেশ করে একত্রিত করেছেন। অনেকে মনোনয়ন প্রার্থী হলেও তার অবদান অস্বীকার করতে পারবে না বিএনপির নেতাকর্মীগণ। সেজন্য দুই উপজেলার নেতা-কর্মী সহ সকল শ্রেনী পেশার মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন শেখ আব্দুস শুকুর।
আত্রাই উপজেলার সাহাগোলা ইউনিয়নের তারাটিয়া গ্রামের কালাম বলেন, এ আসনে তাকে ব্যতিত অন্য কাউকে দলীয় মনোনয়ন দিলে অনেক নেতা-কর্মী দল হতে মুখ ফিরিয়ে নিবে বলেও আশংকা প্রকাশ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button