রংপুর বিভাগের পাঁচ জেলায় নতুন করে ৫৩ জন করোনায় আক্রান্ত

রংপুর প্রতিনিধি : রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা শেষে ৫৩ জনের শরীরে নতুন করে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। এর মধ্যে রংপুরে ২৩ জন, গাইবান্ধায় ১২ জন, কুড়িগ্রামে ১০ জন, লালমনিরহাটে ৭ জন ও নীলফামারীতে এক জন রয়েছেন।
রংপুর জেলায় আক্রান্তের মধ্যে রয়েছেন- হাইওয়ে পুলিশের চার উপ পরিদর্শক, রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালের এক জন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তিন রোগী, নগরীর মুন্সিপাড়ার এক জন, শালবনের এক জন, নিউ জুম্মাপাড়ার দুই নারী, এক শিশু, মুন্সিপাড়ার এক জন, লালকুঠির দুই জন, ডিসি মোড়ের এক জন, সার্কিট হাউজের এক জন, পিএসওএসকে’র জন, আরকে রোডে অবস্থিত অ্যাপোলো চক্ষু হাসপাতালের এক রোগী, কটকিপাড়ার এক নারী, নুরপুরের এক নারী, মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক স্টাফ নার্স, গঙ্গাচড়া নিউ স্টেশনপাড়ার এক পুরুষ, গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এক রোগী।
গাইবান্ধা সদরের থানাপাড়ার এক জন , মাস্টারপাড়ার এক জন, কোমরজানি মালিবাড়ির এক জন , দুলালের ভিটার এক জন, সুখনগরের এক জন, থানাপাড়ার এক জন, চালক মামরোজপুরের দুই নারী, মালিবাড়ি দাড়িয়াপুরের এক জন, গোবিন্দগঞ্জ জনতা ব্যাংকে কর্মরত এক নারীসহ দুই জন। গোবিন্দগঞ্জ থানার এক পুলিশ কনস্টেবল, কুড়িগ্রামের এক জন, কুড়িগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন ঘোষপাড়ার এক নারী, সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন দুই রোগী, হাসপাতালপাড়া কৃষ্ণপুরের এক জন, চামড়াগোলার এক জন, রৌমারী পল্লী বিদ্যুৎ সমিতির এক জন, উলিপুর নারিকেলবাড়ির এক জন, লালমনিরহাট ১শ’ শয্যা বিশিস্ট হাসপাতালে চিকিৎসাধীন হাড়িভাঙ্গার এক নারী, এক শিশুসহ তিন রোগী, কর্নাপুরে এক জন, আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের এক জন, আদিতমারী দক্ষিণ বালাপাড়া ও বড়াইবাড়ির দুই জন
করোনায় আক্রান্ত হয়েছে।
বৃহস্পতিবার রাতে রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ একেএম নুরুন্নবী লাইজু এক ব্রিফিংয়ে এসব তথ্য উপস্থাপন করেন।
এদিকে রংপুর সিভিল সার্জন হিরম্ব কুমার রায় জানান, রংপুর জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা এক হাজার ৯৭৯ জন, সুস্থ হয়েছেন এক হাজার ৫৯১ জন ও মারা গেছেন ৩৩ জন।



