আন্তর্জাতিক সংবাদশিরোনাম

যুক্তরাষ্ট্রে মানবপাচারের ‘বিস্ময়কর’ সুড়ঙ্গের সন্ধান

মেক্সিকো থেকে অ্যারিজোনায় মানুষ পাচার করতে ব্যবহৃত ১৩০০ ফুটের একটি বিস্ময়কর সুড়ঙ্গের সন্ধান পেয়েছে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট এজেন্সি (আইসিই)। দেশটির ইতিহাসে এই সুড়ঙ্গকে সবচেয়ে অত্যাধুনিক বলা হচ্ছে।
৩ ফুট চওড়া এবং ৪ ফুট উচ্চতার সুড়ঙ্গে প্রশস্ত বায়ুচলাচল ব্যবস্থা আছে। আছে বিদ্যুৎ এবং পানির লাইন। শুধু তাই নয়; আছে ছোট একটি রেলপথও।
আইসিই-এর একজন কর্মকর্তা সাংবাদিকদের বলেছেন, ‘আমি আমার ক্যারিয়ারে মানবপাচারে ব্যবহৃত এমন সুড়ঙ্গ কখনো দেখিনি। এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে অত্যাধুনিক।’
সুড়ঙ্গটির কাজ এখনো পুরোপুরি শেষ না হওয়ায় অ্যারিজোনা পর্যন্ত পৌছায়নি।
কর্মকর্তারা জানিয়েছেন, সীমান্তের বেড়ার পাশে তারা একটি গর্ত দেখতে পেয়ে সতর্ক হন। এরপর সেখানে তারা সুড়ঙ্গ খুঁজে পান।
সুড়ঙ্গটি ঠিক কীভাবে, কারা তৈরি করেছে তা এখনো জানা যায়নি।
তদন্ত কর্মকর্তারা বলছেন, যদি এটি হাতে করা হয়ে থাকে, তাহলে অনেক দিন সময় লেগেছে। দেশ রূপান্তর

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button