আন্তর্জাতিক সংবাদশিরোনাম

আক্রান্তরা কোয়ারেন্টাইন বিধি ভাঙলেই অস্ট্রেলিয়ায় বিশাল জরিমানা

নতুন করে করোনা সংক্রমণ দেখা দেওয়ায় অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঙ্গরাজ্যে ফের লকডাউন আরোপ করা হয়েছে। কিন্তু খোদ আক্রান্তদের অনেকেই মানছেন না কোয়ারেন্টাইন বিধি। তাদের রুখতে বিশাল অঙ্কের জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
আক্রান্তদের যারা কোয়ারেন্টাইনে না থেকে বাইরে ঘোরাফেরা করছে নতুন সংক্রমণের জন্য তাদেরকে অন্যতম দায়ী বলে মনে করছে দক্ষিণ অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া সরকার।
সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে ভিক্টোরিয়ার রাজধানী মেলবোর্নে কারফিউ আরোপ করা হয়েছে। মাস্ক পরা বাধ্যতামূলক করার পাশাপাশি কম প্রয়োজনীয় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে।
এরপরও সংক্রমণ রোধ করা যাচ্ছে না। প্রতিদিনই একশোর বেশি মানুষের শরীরে করোনা শনাক্ত হচ্ছে।
স্বাস্থ্য চেক-আপের জন্য সম্প্রতি আক্রান্তদের বাড়িতে গিয়ে ভিন্ন এক পরিস্থিতি দেখতে পেলেন স্বাস্থ্যকর্মীরা। আক্রান্তদের অনেকেই বাড়িতে পাননি তারা।
বিষয়টি মোটেও মেনে নিতে পারছেন না ভিক্টোরিয়া রাজ্যের প্রধান প্রশাসক ডেনিয়েল অ্যান্ড্রুস- “এটা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।” এখন থেকে আক্রান্তদের বাইরে দেখা মাত্রই ৫ হাজার অস্ট্রেলিয়ান ডলার জরিমানা করা হবে বলে জানিয়েছেন তিনি। বাংলাদেশি মুদ্রায় জরিমানার অঙ্কটা প্রায় ৩ লাখ টাকা।
তবে আক্রান্তদের মধ্যে যারা চিকিৎসা সংক্রান্ত বাইরে যাবে তাদেরকে এই জরিমানার বাইরে রাখা হবে বলে নির্দেশনায় জানানো হয়েছে। কেউ লকডাউন ভঙ্গ করলেও অস্ট্রেলিয়ায় বড় ধরনের জরিমানার বিধান করা হয়েছে, যেখানে সর্বোচ্চ জরিমানার পরিমাণ হতে পারে ২০ হাজার অস্ট্রেলিয়ান ডলার।
অস্ট্রেলিয়ায় এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা প্রায় ১৯ হাজার। মৃত্যু হয়েছে ২৩২ জন মানুষের। আক্রান্তের অধিকাংশই ভিক্টোরিয়ার ১২ হাজার। রাজ্যটিতে মৃত্যু হয়েছে ১৪৭ জনের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button