
বিশাল দুই র্যাট স্ন্যাক। একে অপরেরর সঙ্গে তারা লড়াইয়ে মত্ত। এমন একটিট ভিডিও ভাইরাল হয়েছে টুইটারে। শুক্রবার ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস অফিসার সুশান্ত নন্দা টুইটারে ভিডিওটি পোস্ট করেন। ন্যাশনাল জিওগ্রাফির মতে, দুটি সাপের লড়াই কখনো হয় স্ত্রী সঙ্গীকে জিতে নিতে অথবা এলাকার দখল নিতে। আর এই লড়াই চলতে থাকে একে অপরকে পেঁচিয়ে ধরে রাখতে রাখতে। শেষে যে রেণে ভঙ্গ দেয় তাকে এলাকা ছেড়ে চলে যেতে হয়। সুশান্ত নন্দা জানিয়েছেন, এই দুটি সাপ র্যাট স্নেক। এই দুটি পুরুষ সাপ। এলাকা দখল ও সঙ্গীদের রক্ষার জন্যই এই লড়াই। একইসঙ্গে তিনি জানিয়েছেন, এ রকম কিছু দেখলে অনেকেই দুটি সাপের মিলন ভাবেন। এক্ষেত্রে কিন্তু তা নয়।ভিডিওতে দেখা যায়, লড়াইটা প্রথমে ছিল পানিতে। ছোট্ট একটা খাঁড়িতে একে অন্যকে পাকিয়ে পেড়ে ফেলতে মরিয়া লড়াই চলে দুটি সাপের। কিছুক্ষণ পরে ডাঙায় উঠে আসে দুটি সাপ। তখনও লড়াই নাছোড় দুটি সাপই। আধিপত্য বজায়ের এই লড়াই আক্ষরিক অর্থেই শিহরণ জাগানোর মতো।র্যাট স্নেক বিষধর নয়। শিকারকে কুণ্ডলী পাকিয়ে বাগে আনে এই সাপ। সাধারণ, ছোটখাটো ইঁদুরই এদের খাবার।




