শিরোনাম

দুর্নীতিতে ডুবেছে পাটকল

খুলনায় রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ নয়, বিজেএমসি বাতিল করে মন্ত্রণালয়ের অধীনে টাস্কফোর্স গঠন করে অবিলম্বে আধুনিকীকরণ ও ঈদের আগে শ্রমিকদের বোনাসসহ পাঁচ দফা দাবিতে সমাবেশ হয়েছে।
রবিবার দুপুরে নগরীর খালিশপুর ক্রিসেন্ট জুট মিল গেটের সামনে পাটকল রক্ষায় গঠিত শ্রমিক-কৃষক-ছাত্র-জনতা ঐক্য পরিষদ এ সমাবেশের আয়োজন করে।
পরিষদের নেতারা বলেন, ‘ভুলনীতি ও দুর্নীতিতে পাটকলগুলো ডzবেছে। এতে প্রত্যক্ষ-পরোক্ষভাবে কয়েক লাখ মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। তারা পরিবার-পরিজন নিয়ে পথে বসেছেন। সরকারের উচিত ছিল, অনিয়ম-দুর্নীতির সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া এবং পাটকলগুলো আধুনিকীকরণ করা।’
সমাবেশে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ-মার্কসবাদী) খুলনার সমন্বয়কারী রুহুল আমিন, লেখক শিবিরের হুমায়ুন কবির, গণসংহতি আন্দোলনের মুনীর চৌধুরী সোহেল প্রমুখ বক্তব্য রাখেন।
এদিন দুপুরে বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত পাটকল রক্ষা সিবিএ-ননসিবিএ সংগ্রাম পরিষদ শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের বোনাস প্রদান ও শ্রমিকদের নামে মামলা দ্রুত নিষ্পত্তিসহ ১০ দফা দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে।
জুট ওয়ার্কার্স ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে সোমবার সকালে প্লাটিনাম জুট মিল গেটে মানববন্ধন ও দুপুরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদানের ঘোষণা দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন পরিষদের নেতা সোহরাব হোসেন, মুরাদ হোসেন, মো. খলিলুর রহমান, শাহিনা শারমীন, হুমায়ুন কবির, দ্বীন ইসলাম, কাওছার মৃধা, আখতার হোসেন ও সাইফুল ইসলাম লিটু প্রমুখ। দেশ রূপান্তর

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button