Uncategorized

কুমিল্লায় নতুন করে ৩৫ জন করোনায় আক্রান্ত

সংবাদদাতা, কুমিল্লা : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রোববার কুমিল্লায় নতুন করে আরো ৩৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা পাঁচ হাজার ২০৮ জনে দাঁড়াল। এদিন জোলায় ৬৪ জন সুস্থ হয়েছেন। কুমিল্লা জেলার সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।
কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, কুমিল্লা জেলা সদরসহ জেলার অন্যান্য উপজেলাগুলো থেকে এ পর্যন্ত ২৪ হাজার ৫৪০ জনের নমুনা গ্রহণ করা হয়েছে। এ পর্যন্ত রিপোর্ট এসেছে ২৪ হাজার ৪৫২ জনের। করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে তিন হাজার ১৭৪ জন আর মারা গেছে ১৩৫ জন।
নতুন করে আক্রান্ত ৩৫ জনের মধ্যে ১৪ জনই কুমিল্লা নগরীর। অন্যরা চৌদ্দগ্রামে ও ব্রাক্ষণপাড়ায় একজন করে, আদর্শ সদর ও সদর দক্ষিণে তিনজন করে,বরুড়ায় সাতজন ও নাঙ্গলকোটে ছয়জন আক্রান্ত হয়েছে। এ দিন কুমিল্লা নগরীতে ৪৫ জন, সদর দক্ষিণে আটজন, আদর্শ সদরে সাতজন ও নাঙ্গলকোটে চারজনসহ ৬৪ জন সুস্থ হয়েছে। এ নিয়ে মোট সুস্থ হয়েছে তিন হাজার ১৭৪ জন। এ দিন কুমিল্লা নগরীতে দুইজনসহ এ পর্যন্ত মোট মারা গেছে ১৩৫ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button