শিরোনাম

সিলেটে বিদেশ যেতে ইচ্ছুক ২৪ জনের করোনা শনাক্ত

সিলেটে বিদেশ যেতে ইচ্ছুক ২৪ জন যাত্রীর নমুনা পরীক্ষায় তাদের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এতে করে আপাতত তারা যেতে পারছেন না প্রবাসে। সুস্থ হয়ে ওঠার পর করোনা পরীক্ষায় ফলাফল নেগেটিভ আসলে কেবল তারা যেতে পারবেন প্রবাসে।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, গত দুই দিনে সিলেটের ১৬৯ জন প্রবাসী নমুনা দেন করোনাভাইরাস পরীক্ষা করার জন্য। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ৯১ জনের ফলাফল এসেছে। এতে ২৪ জনের শরীরে শনাক্ত হয়েছে করোনাভাইরাস। আর বাকি ৬৭ জনের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া যায়নি। তাদের বিদেশ যেতে কোনো সমস্যা নেই।
সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল বলেন, করোনা শনাক্ত হওয়া ২৪ জন বিদেশ যাত্রী সুস্থ হয়ে ওঠার পর তাদের আবার পরীক্ষা করতে হবে। ফলাফল নেগেটিভ আসলে দেয়া হবে করোনা নেগেটিভ সার্টিফিকেট।
উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশ থেকে কাউকে বিদেশ যেতে হলে করোনাভাইরাসের নেগেটিভ সার্টিফিকেট নিতে হবে। এজন্য দেশের ১৬টি সেন্টারে শুরু হয়েছে বিদেশ যেতে ইচ্ছুক যাত্রীদের করোনা পরীক্ষা। সিলেট বিভাগের বিদেশ যাত্রীদের করোনা পরীক্ষার তত্ত্বাবধান করছে সিলেট সিভিল সার্জন অফিস। এজন্য বিদেশ যাত্রীদের নিবন্ধন করা হচ্ছে সিভিল সার্জন অফিসে। আর নমুনা সংগ্রহ করা হচ্ছে নগরের মেন্দিবাগস্থ আবুল মাল আব্দুল মুহিত কমপ্লেক্সে। দেশ রূপান্তর

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button