Uncategorized

আলীকদমে গলায় ফাঁস দিয়ে এক স্কুল ছাত্রের আত্মহত্যা

আলীকদম প্রতিনিধি : মায়ের বকাঝকা ও মোবাইল কেড়ে নেওয়ায় অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে অর্ণব কর্মকার (৯) নামে এক স্কুল ছাত্র। ঘটনাটি ঘটেছে বান্দরবান জেলার আলীকদম উপজেলার সদর ইউনিয়নের ২ নং ওয়ার্ডে। ফার্মেসি সাধন কর্মকারের ছেলে। অর্ণব কর্মকার আলীকদম কিন্ডারগার্টেন স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র জানা যায়।
পরিবার সূত্রে জানা যায়, মৃত অর্ণব এর পিতা সাধন কর্মকার ও তার বড়ভাই অভি কর্মকার গত ২১ তারিখে ব্যবসায়িক কাজে চট্টগ্রামে চলে যান। যাওয়ার আগে অর্ণবের হাতে মোবাইল রেখে যান। অর্ণব মোবাইল নিয়ে তার বাবার ফার্মেসিতে গিয়ে বসে। রাতে বাড়িতে আসার পরে মা মোবাইল কেড়ে নিয়ে বকাঝকা করে। পরে সবাই ঘুমিয়ে পড়লে সকালে পূজা দেওয়ার জন্য রুমে প্রবেশ করার সময় বাড়িতে ভীমের সাথে ছেলেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান মা ডলি কর্মকার।
মৃত অর্ণবের কাকা সুধির কর্মকার বলেন, সকালে অর্ণবের মায়ের চিৎকার শুনে পাশের রুম থেকে এসে ভীমের সাথে মশারি টাঙানো রশিতে ঝুলতে থাকতে দেখি। পরে আমি দা দিয়ে রশি কেটে লাশটাকে নিচে নামায়। সে কেন আত্মহত্যা করলো বুঝতে পারি নি।
আলীকদম থানা ইনচার্জ রাকিব উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি সকালে জানাজানি হলে আমি একদল পুলিশের টিম পাঠায়। পরে আমি নিজেই ঘটনাস্থলে গিয়ে দেখি। গতকাল রাত আনুমানিক ১১ টার দিকে আত্মহত্যা করেছে বলে ধারণা করছি। পরে অপমৃত্যুর নামে একটা মামলা দায়ের করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button