Uncategorized

রংপুরে সরকারি ওষুধসহ ৭ জন গ্রেফতার

রংপুর প্রতিনিধি : সরকারি ওষুধ পাচার চক্রের দুই সক্রিয় সদস্যসহ ৭ জনকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ। এদের মধ্যে একজন রংপুর সিভিল সার্জন কার্যালয়ে অফিস পিয়ন, দুইজন ওষুধ চোরাকারবারি চক্রের মূল হোতা এবং বাকি চারজন ফার্মেসির মালিক। তাদের কাছ থেকে প্রায় দুই ল¶ টাকার বিপুল পরিমাণ জীবন রক্ষাকারী সরকারি ওষুধ উদ্ধার হয়েছে। গ্রেফতাররা হলেন- সিভিল সার্জন কার্যালয়ের পিয়ন সাহের জামান, পীরগাছা উপজেলার পাঠক শিকড় গ্রামের খন্দকার আব্দুস সালাম, নগরীর মাহিগঞ্জ দেওয়ানটুনি গ্রামের আব্দুর রহমান, মাহিগঞ্জের হাশেম রেজা, কমল চন্দ্র রায় , বকচি গ্রামের ধীরেন চন্দ্র বর্মন ও দীপাল চন্দ্র বর্মন।
চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি হাসপাতাল, কমিউনিটি ক্লিনিক ও প্রতিষ্ঠান থেকে দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের যোগসাজশে বিনামূল্যে বিতরণের সরকারি ওষুধ সংগ্রহ করে জেলার বিভিন্ন স্থানে বিক্রি করত। এই চক্রের সাথে অসাধু ও দালাল যুক্ত হয়ে সরকারি মূল্যবান ওষুধ বিভিন্ন ফার্মেসিতে সরবরাহ করত।
গতকাল মঙ্গলবার দুপুরে মাহিগঞ্জ থানায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, আরপিএমপির উপ-পুলিশ কমিশনার (অপরাধ) কাজী মুত্তাকী ইবনু মিনান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দেওয়ানটুলি থেকে আব্দুর রহমানকে বিপুল পরিমাণ সরকারি ওষুধসহ গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যে মাহিগঞ্জ থেকে ফার্মেসি মালিক হাশেম ও কমল এবং রঘুবাজার থেকে ধীরেন ও দীপালকে পুলিশ গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ বিনামূল্যের সরকারি ওষুধ উদ্ধার করা হয়।
এছাড়াও একই দিনে নিউ জুম্মাপাড়া থেকে রংপুর সিভিল সার্জন কার্যালয়ের পিয়ন এবং চোরাচালান চক্রের অন্যতম হোতা সাহের জামানকে গ্রেফতার করে পুলিশ। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকালে পীরগাছার পাঠক শিকড় গ্রাম থেকে চক্রের আরেক হোতা খন্দকার আব্দুস সালামকে আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে ২৮ প্রকারের প্রায় দুই লাখ টাকার বিনামূল্যের সরকারি ওষুধ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- সহাকারি পুলিশ কমিশনার (মাহিগঞ্জ জোন) ফারুক আহমেদ, মাহিগঞ্জ থানার ওসি আখতারুজ্জামান প্রধান, ওসি তদন্ত শাহ্ আলম সরদার প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button