মহানগরশিরোনাম

চট্টগ্রামে নতুন করে করোনাভাইরাসে শনাক্ত ১৩৮ জন

চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ছাড়াল। গত ২৪ ঘন্টায় ১ হাজার ১১৫ জনের নমুনা পরীক্ষা করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ১৩৮ জন। এর মধ্যে ৮৯ জন নগরের ও ৪৯ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
এ নিয়ে চট্টগ্রামে ১৩ হাজার ৬৫ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে ৯ হাজার ৮৮ জন নগরের ও ৩ হাজার ৯৭৭ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম নগরে একজন ও উপজেলায় একজন করোনায় মারা গেছেন। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ২২৫ জন এর মধ্যে ১৫৮ জন নগরের ও ৬৭ জন উপজেলার বাসিন্দা।
মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি এসব তথ্য জানিয়ে বলেন, সোমবার রাত পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১০৬ জনের নমুনা পরীক্ষা করে ৩০ জনের করোনা পজেটিভ পাওয়া যায়। এর মধ্যে নগরের ১৫ জন ও বিভিন্ন উপজেলার ১৫ জন আছেন। ফৌজদারহাটের বিআইটিআইডিতে ১৮৫ জনের নমুনা পরীক্ষায় ২০ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। এর মধ্যে ১৬ জন নগরের ও ৪ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।
এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ২০৩ জনের নমুনা পরীক্ষা করে ৩২ জনের করোনা মিলেছ্্ে। এর মধ্যে ২৬ জন নগরের ও ৬ জন উপজেলার বাসিন্দা। চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৫৩ জনের নমুনা পরীক্ষা করে ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে একজন নগরের ও দুইজন উপজেলার বাসিন্দা। কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৩১ জনের নমুনা পরীক্ষায় ৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৩৩৪ জনের নমুনা পরীক্ষায় ২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ২২ জন নগরের ও ৫ জন উপজেলার বাসিন্দা। এছাড়া বেসরকারি শেভরণ ল্যাবে ১০৩ জনের নমুনা পরীক্ষায় ২৭ জনের করোনা শনাক্ত হয়েছে, এর মধ্যে ২২ জন নগরের ও ৫ জন উপজেলার বাসিন্দা।
উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত ৪৯ জনের মধ্যে সাতকানিয়ার ২, বাঁশখালীর ৩, আনোয়ারার ৩, চন্দনাইশের ৪, পটিয়ার ১, বোয়ালখালীর ৩, রাঙ্গুনিয়ার ৫, রাউজানের ১১, ফটিকছড়ির ৪, হাটহাজারীর ৯, সীতাকুন্ডর ১, মিরসরাইয়ের ২ ও সন্দ্বীপের ১ জন আছেন।
গত ২৪ ঘন্টায় ৪০ জন সুস্থ হয়েছেন এবং চট্টগ্রামে এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ১ হাজার ৬২৪ জন করোনা রোগী। বাসস

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button