Uncategorized

হাতিয়ায় ১৫ শয্যার বিশেষায়িত আইসোলেশন ওয়ার্ড উদ্বোধন

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় করোনা রুগী বেড়ে যাওয়ায় সংকটাপন্ন রোগীদের জন্য বিশেষায়িত আইসোলেশন ওয়ার্ড উদ্বোধন করা হয়েছে।
রোববার (১৮ জুলাই) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য বিধি মেনে এ আইসোলেশন ওয়ার্ড উদ্বোধন করেন, সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোহাম্মদ আলী।
এ উপলক্ষ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রেজাউল করিম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নাজিম উদ্দিন।
পনের শয্যার বেড নিয়ে বিশেষায়িত আইসোলেশন ওয়ার্ডটি চালু হয়েছে। ২৪ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ থাকবে। আছে দশ হাজার লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন দশটি অক্সিজেন সিলিন্ডার। দুইটি অক্সিমিটার মেশিন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button