গোবিন্দগঞ্জে বৃক্ষ রোপন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে গাছ বিরতন

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে মুজিব বর্ষের আহবান লাগাইগাছ, বাড়াইবল। এই শ্লোগানকে সামনে রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশে এক কোটি বৃক্ষের চারা রোপন কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসন, বন বিভাগ, বন অধিদপ্তর, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তণ মন্ত্রণালয়ের আয়োজনে গত ১৬ জুলাই গোবিন্দগঞ্জ উপজেলা চত্বরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে ২০ হাজার বৃক্ষের চারা বিতরণের উদ্বোধণ করেন স্থানীয় সাংসদ প্রকৌশলী আলহাজ্ব মনোয়ার হোসেন চৌধুরী। উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মণের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল লতিফ প্রধান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রমজান আলী, উপজেলা একাডেমিক অফিসার ফিরোজ আলম, উপজেলা বন বিভাগের অফিসার মিজানুর রহমান, কামারদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভিপি সৈয়দ শরিফুল ইসলাম রতন প্রমূখ। এ ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।




