Uncategorized

জামালপুরে বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দি

যমুনার পানিবৃদ্ধি অব্যাহত থাকায় জামালপুরের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। সোমবার সন্ধ্যায় বাহাদুরাবাদ পয়েন্টে যমুনার পানি বিপদসীমার ৭৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে।
প্রথম দফা বন্যার পানিতে বিভিন্ন শাখা নদী, খাল-বিল ও নিম্নাঞ্চল পানিতে পরিপূর্ণ থাকায় দ্রুত গতিতে পানি ছড়িয়ে পড়ছে লোকালয়ে। ইতোমধ্যে জেলার দেওয়ানগঞ্জ, ইসলামপুর, মাদারগঞ্জ ও মেলান্দহ উপজেলার ২৫ টি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে প্রায় দুই লাখ মানুষ।
বন্যার পানিতে তলিয়ে গেছে বসতবাড়ি, ফসলি জমিসহ স্থানীয় ও আঞ্চলিক সড়ক। ইসলামপুর উপজেলার আমতলী-উলিয়া-নোয়ারপাড়া, ইসলামপুর-গুঠাইল, জারুলতলা-মলমগঞ্জ, জারুলতলা-কুলকান্দি সড়কের একাধিক স্থানে পানি উঠায় সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
পানিতে তলিয়ে গেছে দেওয়ানগঞ্জ উপজেলার গুজিমারী ও ফুটানিবাজার সড়ক। ১০ দিনের বন্যার দুর্ভোগ কমতে না কমতেই দ্বিতীয় দফা বন্যায় চরম দুর্ভোগে পরেছে দুর্গতরা। আবারও বাড়িঘর ছেড়ে উঁচু সড়ক ও বিভিন্ন আশ্রয় নিতে শুরু করেছে অনেকেই।
প্রথম দফায় পাওয়া ত্রাণ সহায়তা কয়েকদিন আগেই ফুরিয়ে যাওয়ায় নতুন করে বন্যা কবলিত হয়ে চরম বিপাকে পড়েছে নিন্ম আয়ের মানুষ। চারণভূমি পানিতে তলিয়ে থাকায় তীব্র হয়েছে গো-খাদ্যের সংকট। দেশ রূপান্তর

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button