Uncategorized

বান্দরবানের সিভিল সার্জন করোনায় আক্রান্ত

বান্দরবান প্রতিনিধি : বান্দরবানের সিভিল সার্জন ডা. অংসুই প্রু করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার কক্সবাজার মেডিকেলের ল্যাব থেকে টেলিফোনে তার করোনা পজিটিভ রিপোর্টের কথা জানানো হয়েছে।
ডা. অংসুইপ্রু জানান, ‘মঙ্গলবার কক্সবাজার থেকে ওভার টেলিফোনে আমার পজিটিভ রিপোর্টের কথা বলেছে। এরপর থেকেই আমি প্রয়োজন অনুযায়ী সতর্কতার ব্যবস্থা নিয়ে কাজকর্ম করছি। অফিসিয়াল রিপোর্ট হাতে এলে তখন ঘোষণা দেব। আমার কোনো সমস্যা নেই, ভালো আছি’।
স্বাস্থ্য বিভাগের দাপ্তরিক কাজ এবং হাসপাতাল পরিদর্শনের দায়িত্ব পালন করায় কোনো উপসর্গ না থাকলেও সোমবার তার নমুনা সংগ্রহ করা হয়।
মঙ্গলবার কক্সবাজার মেডিকেলের ল্যাব থেকে তাকে কোভিড-১৯ পজিটিভের কথা জানানো হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button