Uncategorized

বাঁশখালীতে ৮ হাজার ইয়াবাসহ তরুণী আটক

চট্টগ্রামের বাঁশখালীতে ৮ হাজার ২৯০ পিস ইয়াবাসহ মিতু আক্তার মনি (২১) নামে এক তরুণীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে থানার এসআই আকতার হোছাইনের নেতৃত্বে একদল পুলিশ বাঁশখালীর প্রধান সড়কের সর্বদক্ষিণের পুঁইছড়ি ফুটখালী ব্রিজ এলাকায় গাড়িতে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।
আটক মিতু আক্তার মনি বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার বগীসাতঘর এলাকার মৃত লতিফ খন্দকারের মেয়ে।
এ ব্যাপারে বাঁশখালী থানায় মামলার প্রক্রিয়া চলছে বলে থানা সূত্রে জানা গেছে।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম মজুমদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ পুইঁছড়ি ফুটখালী ব্রিজ এলাকায় অবস্থান নিয়ে তল্লাশি করে এক তরুণীর কাছে থাকা ইয়াবা উদ্ধার করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে আসামিকে আজ বুধবার আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button