মহাদেবপুর রাইগাঁ ডিগ্রি কলেজটির সুবর্ণ জয়ন্তী পালনে অধ্যক্ষের আহ্বান

রাইগাঁ ডিগ্রি কলেজের প্রিয় সাবেক ও বর্তমান ছাত্র/ছাত্রী,প্রাক্তন ও বর্তমান সহকর্মী এবং শুভাকাংখীদেরর আনন্দের সহিত জানাচ্ছি যে, রাইগাঁ ডিগ্রি কলেজের পথ চলার শুভ সূচনা হয়েছিল ১৯৭২ইং সালের জানুয়ারীতে। সেই হিসাবে আগামী ২০২২ইং সালের জানুয়ারীতে কলেজটির বয়স ৫০ বৎসর পূর্ন হতে যাচ্ছে।সেই লক্ষে কিভাবে সকলের প্রিয় প্রাণের কলেজটির সুবর্ণ জয়ন্তী পালন করা যায় সেজন্য একটি উন্মুক্ত সভা হওয়া দরকার।কিন্তু করোনা বাস্তবতায় সেটি এখনই সম্ভব হচ্ছেনা। তাই করোনা সহনীয় কোন এক সময়ে সেটি করার আশা করছি।
কলেজের অধ্যক্ষ মো. আরিফুর রহমান সরদার জানান, সুবর্ণ জয়ন্তী যাতে জাঁকজমক ও অর্থবহ করে সকলের অংশ গ্রহনপূর্বক করা সম্ভব হয় সেজন্য রাইগাঁ ডিগ্রি কলেজের নামে একটি আইডি খোলা হয়েছে,যাতে বিশেষ কারনে শুধু মাত্র সাবেক ও বর্তমান ছাত্র / ছাত্রী ও সহকর্মীগনই সংযুক্ত থাকবেন।সাবেক ও বর্তমান ছাত্র/ছাত্রী ও সহকর্মীগন ছাড়া দয়া করে কেউ এ্যাড দিবেন না।কলেজের সকল নতুন-পুরাতন ছাত্র/ছাত্রীদের একত্রিত করণ ও বিভিন্ন পরামর্শের জন্যই এই প্রয়াস।প্রয়োজনীয় সময়ে সকল শুভাকাংখীদের নিয়ে সভা করে ঠিক করা হবে করণীয় এবং শুভাকাংখিদেরও আইডিতে এ্যাড গ্রহন করা হবে ইনশাল্লাহ।সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি। আইডিটির লিং ও ছবি নিম্নে দেওয়া হলো।




