Uncategorized

কুড়িগ্রামে নতুন করে আরও ৬ জনের করোনা শনাক্ত

কুড়িগ্রাম প্রতিনিধি : রংপুর পিসিআর ল্যাব থেকে সোমবার সন্ধ্যায় পাওয়া ফলোআপ রিপোর্টসহ ২৫ টি ফলাফলের মধ্যে ৫ জনের নমুনার রেজাল্ট পজেটিভ আসে। পরে আরও একটি পজেটিভ রিপোর্ট রংপুর থেকে ট্রান্সফার হয়ে এসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পায়।
আক্রান্তদের মধ্যে চিলমারী উপজেলায় ১ জন এবং সদর উপজেলায় ৫ জন রয়েছেন। এদের মধ্যে একজন পুলিশ সদস্য ও একজন স্বাস্থ্যকর্মী রয়েছেন।
কুড়িগ্রাম সদর উপজেলার মধ্যে সবুজ পাড়ার আমিনুল ইসলাম (৬১), ভোগডাঙ্গা ইউনিয়নের সিএইচসিপি মোঃ ফকরুল (৩০), বেলগাছা ইউনিয়নের পশ্চিম কল্যাণ গ্রামের পারুল (৫০), নয়াগ্রাম এলাকার গিয়াসউদ্দিন (৫৮) ও পুলিশ সদস্য উজ্জ্বল কুমার (২৪) রয়েছেন। এদের মধ্যে আমিনুল ইসলাম কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে গত ৫ জুলাই নমুনা প্রদান করেন। এছাড়া অপর ৪ জনের নমুনা গত ১ জুলাই সংগ্রহ করা হয় বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নজরুল ইসলাম।
চিলমারী উপজেলায় আক্রান্ত আব্দুল কাইউম (৫০) এর নমুনা গত ১ জুলাই সংগ্রহ করা হয় বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আমিনুল ইসলাম।
সিভিল সার্জন ডাঃ হাবিবুর রহমান নতুন ৬ জন আক্রান্তের তথ্য নিশ্চিত করে বলেন জেলায় এখন করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়ে ২২৮ জন হলো। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১১৯ জন। মারা গেছেন ৪ জন।
স্বাস্থ্য বিভাগের করোনা আপডেট কেন্দ্র থেকে আরও জানানো হয় সোমবার কুড়িগ্রাম জেলায় ৪২ জনের নমুনা সংগ্রহ করা হয়। এপর্যন্ত কুড়িগ্রাম জেলায় সংগৃহীত মোট ৩ হাজার ৩ শ ৩১ জনের নমুনা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে প্রেরণ করা হলেও এখন পর্যন্ত ২ হাজার ৮ শ ৫৩ জনের রিপোর্টের ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে ২১৯ জনের রিপোর্ট পজেটিভ এসেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button