Uncategorized

গোবিন্দগঞ্জে ৩০ বোতল ফেনসিডিল সহ ১জন আটক

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা পুলিশের একটি টিম ঘোড়াঘাট সড়কের হাইওয়ে হোটেল মেগাস্টারের সামনে দিনাজপুর হতে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস থেকে ৩০ বতল ফেনসিডিলসহ একজনকে আটক করেছে। গোপন সংবাদের ভিত্তিতে এএসআই শওকত, এএসআই মুশফিক ও এএসআই মাসুদ রানার নেতৃত্বে বাসটি তল্লাশি করে বাসের যাত্রী রাশেদুল মমিন(৪০)পিতা আব্দুস ছাত্তার সাং যোগী পাড়া থানা সদর জেলা দিনাজপুর এর বডিতে ফিটিং করা ৩০ বোতল ফেনসিডিল সহ আটক করা হয়।
উল্লেখ্য আটক কৃত ব্যক্তি মেট্রোরেলে সুপারভিশন প্রকৌশলী হিসাবে চাকুরিরত। আসামির বিরুদ্ধে বগুড়া ও জয়পুরহাট আদালতে আরো ২টি মাদক মামলা বিচারাধীন আছে। আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে আরো একটি মামলা রুজু হয়েছে। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button