Uncategorized

গাইবান্ধার বটতলীতে সড়ক দূর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার পলাশবাড়ীতে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের ডাকঘর (বটতলী) নামক স্থানে ৪ জুলাই শনিবার বিকেলে এক সড়ক দূর্ঘটনায় অজ্ঞাত ২ জন মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এসময় মোটরসাইকেলের অপর আরোহীকে গুরুতর আহত অবস্থায় পলাশবাড়ী উপজেলা স্বাস্ব্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরবর্তীতে অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
জানা যায়, শনিবার বিকেলে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের ডাকঘর (বটতলী) নামকস্থানে গাইবান্ধা থেকে পলাশবাড়ী অভিমুখী মোটরসাইকেল ও বগুড়া থেকে গাইবান্ধাগামী যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটে। মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী তিনজনের মধ্যে দু’জন ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত অপর মোটরসাইকেল আরোহীকে প্রথমে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরবর্তীতে অবস্থার অবনতি ঘটলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। দূর্ঘটনার পর পরই ঘাতক বাসটি দ্রুত পালিয়ে যায়। এরিপোর্ট লেখা পর্যন্ত নিহত ও আহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button