শিক্ষাশিরোনাম

রেডজোন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ক্যাম্পাস লকডাউন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) এলাকায় করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় সংক্রমণ রোধে ক্যাম্পাসকে রেডজোন ঘোষণা করে দুই সপ্তাহের জন্য লকডাউন রাখার নির্দেশনা জারি করেছে কর্তৃপক্ষ।
শুক্রবার রাতে সিন্ডিকেটের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস এম মনিরুল হাসান।
তিনি জানান, করোনাভাইরাসের দ্রুত সংক্রমণের আশংকায় শনিবার সকাল হতে ১৭ জুলাই পর্যন্ত ক্যাম্পাস ১৪ দিনের জন্য লকডাউন করা হয়েছে। তবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জরুরি প্রশাসনিক কার্যক্রম চালু থাকবে। এ সময় চট্টগ্রাম শহরের চারুকলা ইনস্টিটিউট অফিস হতে পরিচালিত হবে।
চবি’র একাধিক সূত্র জানায়, ক্যাম্পাসেই ১৩ জন করোনা আক্রান্ত রোগী পাওয়া গেছে। এছাড়া ক্যাম্পাস সংলগ্ন এলাকাগুলোয় শনাক্ত রোগীর সংখ্যা অর্ধশতাধিক। প্রতিদিনই রোগীর সংখ্যা প্রতিদিন ৫-৬জন করে বেড়েই চলেছে। লকডাউন না করলে সংক্রমণ দ্রুত বেড়ে যাওয়ার আংশকা ছিল।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, লকডাউনের মধ্যে খাবার-ওষুধ কেনা ছাড়া বাইরে বের হওয়া নিষেধ। নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়া ক্যাম্পাসে সব বন্ধ থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button