Uncategorized

ফেনীতে আরও ৯ জনের করোনা শনাক্ত

ফেনীতে আরও ৯ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। শুক্রবার দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ মো. ইউসুফ এ তথ্য জানান।
সর্বশেষ তথ্যানুযায়ী ফেনীতে এখন পর্যন্ত ৮৭৬ জনের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া গেছে।
পরিসংখ্যানবিদ মো. ইউসুফ জানান, এ দিন নোয়াখালী আবদুল মালেক মেডিকেল কলেজের ল্যাব থেকে ৩১ জনের প্রতিবেদন আসে। সেখানে ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে ফেনী সদরে ২ জন, ও সোনাগাজীতে ৭ জনের করোনা শনাক্ত হয়েছে।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, শুক্রবার পর্যন্ত ৫ হাজার ৮৬ জনের নমুনা সংগ্রহ করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি), চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় এবং নোয়াখালী আবদুল মালেক মেডিকেল কলেজের ল্যাবে পাঠানো হয়। এর মধ্যে ৪ হাজার ৮৪৭ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে।
এ পর্যন্ত ফেনীতে শনাক্ত ৮৭৬ রোগীর মধ্যে ফেনী সদর উপজেলায় ৩৪৬ জন, সোনাগাজীতে ১৪৮ জন, দাগনভূঞায় ১৮৩ জন, ছাগলনাইয়ায় ১০৯ জন, ফুলগাজী ৪১ জন ও পরশুরামে ৩৬ জন এবং ফেনীর বাইরে অন্য জেলার ১৩ জন রোগী রয়েছে।
জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন গেছেন ১৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫১৮ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button