মহানগরশিরোনাম

‘রেড জোন’ ওয়ারী শনিবার থেকে লকডাউন

‘রেড জোন’ হিসেবে চিহ্নিত রাজধানীর ওয়ারী এলাকার ভেতরে-বাইরের আটটি রোডে শনিবার সকাল ৬টা থেকে লকডাউন শুরু।
মঙ্গলবার বিকেলে লকডাউন বাস্তবায়নে কেন্দ্রীয় ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা শেষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস এ কথা জানান।
এর আগে ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত রাজধানীর পূর্ব রাজাবাজার লকডাউন করা হয়। ২১ দিন পর পূর্ব রাজাবাজারে লকডাউন শেষ মঙ্গলবার রাতে।
ডিএসসিসির আওতাধীন ওয়ারীর ৪১নং ওয়ার্ডের এই ৮টি এলাকার মধ্যে বাইরের রোডগুলো হলো- টিপু সুলতান রোড, জাহাঙ্গীর রোড, ঢাকা–সিলেট হাইওয়ের জয়কালী মন্দির থেকে বলধা গার্ডেন এবং ভেতরের রোডগুলো হলো লারমিনি স্ট্রিট, হরী স্ট্রিট, ওয়্যার স্ট্রিট, র‍্যাংকিং স্ট্রিট ও নবাব স্ট্রিট।
এসব এলাকা ২১ দিন লকডাউন থাকবে জানিয়ে তিনি বলেন, ‘এই এলাকায় কেবলমাত্র দুটি সড়ক হয়ে যাতায়াত থাকবে। বাকি সড়কগুলোর মুখগুলো আমরা বন্ধ করে দেব। সেখানে একটি নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপন করা হবে। নমুনা সংগ্রহ করার জন্য বুথ স্থাপন করা হবে।’
এর আগে সোমবার এই রেড জোনে লকডাউন বাস্তবায়নের জন্য ডিএসসিসিকে চিঠি দেয় স্থানীয় সরকার বিভাগ। তারও আগে স্থানীয় সরকার বিভাগকে চিঠি দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button