শিরোনাম

রোয়াংছড়ি বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৭০ দোকান ও বসতঘর ভস্মিভূত

বান্দরবান প্রতিনিধি : বান্দরবান জেলার রোয়াংছড়ি বাজার এলাকায় আগুন লেগে ৭০টি দোকানসহ বসতঘর ভস্মীভূত হয়েছে। শুক্রবার (২৬জুন) দিবাগত রাতে এ ‍অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
স্থানীয়‌ সূ‌ত্রে জানা গে‌ছে, রাত সা‌ড়ে বারটার সময় বাজা‌রের এক‌টি মুরগির দোকান থে‌কে বিদ্যু‌তের শর্ট সা‌র্কিট থে‌কে আগু‌নের সূত্রপাত হ‌য়ে‌ছে। আগুন দ্রুত চার‌দি‌কে ছ‌ড়ি‌য়ে প‌ড়ে। এতে বাজারের মুদি দোকান, কাপড়ের দোকান, কসমেটিকস দোকান, কম্পিউটারের দোকান ও খাবারের দোকান,খাদ্য সামগ্রী মওজুদের বড় গুদামসহ বসতঘর পু‌ড়ে গে‌ছে। খবর পেয়ে রোয়াংছড়ি ও বান্দরবান সদরের ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সহ সেনাবাহিনী, পুলিশ প্রায় তিন ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে ধারণা করছেন ক্ষতিগ্রস্তরা।
রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, আগুনে ৭০টির মত দোকান ও বসতঘর পুড়ে গেছে। বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতি এখনো নিরূপণ করা যায়নি, তবে কয়েক কোটি টাকা ছাড়িয়ে যাবে। ক্ষতিগ্রস্তদের আপাতত হাইস্কুল ও উপজেলার ডরমিটরীতে আশ্রয় দেয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button