আন্তর্জাতিক সংবাদশিরোনাম

রিয়াদের দিকে ছোড়া হুথির ব্যালিস্টিক মিসাইল ধ্বংসের দাবি সৌদির

ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিদের ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন রুখে দেওয়ার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। এর মধ্যে একটি মিসাইল সৌদি রাজধানী রিয়াদের দিকে ছোড়া হয়েছিল বলে জানা গেছে।
আলজাজিরা জানায়, সৌদি আরবের বড় ধরনের হামলার দাবির ঘোষণা দিয়েছিল হুথিরা। বিদ্রোহী গোষ্ঠীটির নিয়ন্ত্রণাধীন আল মাসিরাহ টিভিতে এই হামলার ঘোষণা প্রচার করা হয়।
এই বছরের শুরুতে শিয়া সমর্থিত হুথিরা ইয়েমেনের উত্তরাঞ্চলীয় প্রদেশ আল-জাওয়াফ দখলে নেয়। এরপরই সৌদি ভূখণ্ডে হামলায় আরও আগ্রাসী হয়ে পড়ে বিদ্রোহী গোষ্ঠীটি।
মঙ্গলবার সৌদি জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে জানায়, সানা থেকে রিয়াদের দিকে হুথিদের ছোড়া একটি ব্যালিস্টিক মিসাইল রুখে দেয়া এবং ধ্বংস করতে সক্ষম হয়েছে জোট বাহিনী।
পৃথকভাবে সৌদি সামরিক কর্তৃপক্ষ জানায়, সৌদি নাগরিকদের লক্ষ্য করে ছোড়া আটটি ড্রোন তারা ভূপাতিত করেছে। এ ছাড়া সৌদিকে লক্ষ্য করে হুথিদের ছোড়া তিনটি ব্যালিস্টিক মিসাইলও রুখে দেয়া হয়েছে।
আরব আমিরাত সমর্থিত ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় একটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আন্তর্জাতিক সমর্থিত সরকারের সঙ্গে যুদ্ধ বিরতির ঘোষণা দেয়ার পর এই হামলার ঘটনা ঘটল। সোমবার সৌদি আরব এই যুদ্ধবিরতির ঘোষণা দেয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button