আন্তর্জাতিক সংবাদশিরোনাম

এ বছরের শেষ পর্যন্ত গ্রিন কার্ড ও ভিসা স্থগিত করলেন ট্রাম্প

২০২০ সালের শেষ পর্যন্ত বিদেশীদের জন্য গ্রিন কার্ড ও ভিসা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই এটা নিশ্চিত করেছেন।
বিবিসি জানায়, ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তের ফলে দেশটিতে উচ্চ দক্ষতার বিদেশি প্রযুক্তিকর্মী, শীর্ষ নির্বাহী, কৃষিখাতের সহায়ক কর্মী ও গৃহকর্মীরা ক্ষতিগ্রস্থ হবেনন।
তবে হোয়াইট হাউস জানাচ্ছে, এর ফলে মার্কিন নাগরিকদের জন্য বাড়তি একটা চাকরির বাজার উন্মুক্ত করবে। যার মাধ্যমে করোনা মহামারীতে অর্থনৈতিক ধাক্কা কাটিয়ে উঠতে সহায়ক হবে।
আপাতত এইচ-ওয়ান বি-র সঙ্গেই এইচ-ফোর ভিসা স্থগিত রাখা হচ্ছে। পাশাপাশি এইচ-টু বি, সাংস্কৃতিক ও শিক্ষামূলক কর্মীদের জন্য কয়েকটি জে ক্যাটেগরি এবং সংস্থার মধ্যে বদলির জন্য এল-ওয়ান ভিসাও দেওয়া হবে না চলতি বছরে।
নভেম্বরেই আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন হবে। তার আগে ট্রাম্পের এই সিদ্ধান্ত ঘিরে নানা বাণিজ্য-আইন-মানবাধিকারসহ মহল থেকে প্রতিবাদের ঝড় উঠেছিল। কিন্তু, সেই সব প্রতিবাদকে তোয়াক্কা না করেই এইচ-ওয়ান বি ভিসা স্থগিতের ঘোষণা করল মার্কিন প্রশাসন।
সমালোচকরা বলছেন মহামারিকে কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্র অভিবাসী আইন কঠিন করে তুলছে।
এদিকে সমালোচকরা বলছে মহামারিকে কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্র অভিবাসী আইন কঠিন করে তুলছে।
হোয়াইট হাউস জানিয়েছে, প্রায় ১ লাখ ৭০ হাজার মানুষের ভিসা ও গ্রীন কার্ড স্থগিত করা হয়েছে। এ বছরের শেষ অবধি ৫ লাখ ২৫ হাজার লোকের চাকুরিতে এর প্রভাব পড়বে।
এই স্থগিতাদেশের মধ্যে আনুমানিক এক লাখ ৭০ হাজার লোকের গ্রিনকার্ডও রয়েছে। এসব বিদেশীদের যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে থাকার সুযোগ পেতে এখন অপেক্ষা করতে হবে চলতি বছরের শেষ পর্যন্ত। এপ্রিলে এসব গ্রিনকার্ড স্থগিত করা হয়েছিল। সোমবার এই স্থগিতাদেশ আরো বাড়ানো হলো মূলত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button