
দেশে করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৪৫ চিকিৎসকের মৃত্যু হয়েছে। এ ছাড়া চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীসহ করোনায় আক্রান্তের সংখ্যা সাড়ে তিন হাজার ছাড়িয়েছে।
সোমবার বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন এবং মহাসচিব মো. ইহতেশামুল হক চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আক্রান্তদের মধ্যে কিৎসক এক হাজার ৯৭, নার্স ৯৫৭ এবং অন্যান্য স্বাস্থ্যকর্মী এক হাজার ৪৬০ জন রয়েছেন।
বিএমএ জানায়, আক্রান্তদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের রয়েছেন ১০৪ চিকিৎসক, মিটফোর্ডের ৫৬, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের ১০৩, আজগর আলী হাসপাতালের ২১, বিএসএমএমইউ’র ছয়, জাতীয় কিডনি ইনস্টিটিউটের নয়, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের ১১, শিশু হাসপাতালের ছয়, জাতীয় ক্যান্সার হাসপাতালের ১০, নিউরো সার্জারি ইনস্টিটিউটের ১১, অ্যাপোলো হাসপাতালের পাঁচ, বারডেম হাসপাতালের সাত, ইউনিভার্সেল হাসপাতালের তিন, নিটোরের নয়, কুর্মিটোলা হাসপাতালের ১৮ এবং কুয়েত মৈত্রী হাসপাতালের ১৭ জন রয়েছেন।




