আন্তর্জাতিক সংবাদশিরোনাম

বিশ্বজুড়ে একদিনে করোনায় রেকর্ড রোগী শনাক্ত

বিশ্বে একদিনে সর্বোচ্চ সংখ্যক করোনা আক্রান্ত শনাক্ত হয় রবিবার। এদিন ১ লাখ ৮৩ হাজার ২০ জন কভিড-১৯ রোগী শনাক্ত হয় বলে জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। খবর রয়টার্সের।
মহামারী শুরু হওয়ার পর ২৪ ঘণ্টায় এটাই এখন পর্যন্ত সর্বোচ্চ শনাক্তের ঘটনা।
এদিন ব্রাজিলে সবচেয়ে বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়। রবিবার দেশটিতে শনাক্ত হয় ৫০ হাজারের বেশি কভিড-১৯ রোগী।
উত্তর ও দক্ষিণ আমেরিকা দুই মহাদেশ মিলে মোট শনাক্ত ১ লাখ ১৬ হাজার।
এর আগে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্ত ছিল ১৮ জুন। সেদিন আক্রান্ত হয় ১ লাখ ৮১ হাজার ২৩২ জন।
এদিকে ওয়ার্ল্ডমিটার ইনফোর তথ্যানুযায়ী, সোমবার বাংলাদেশ সময় বেলা ৪ টা পর্যন্ত করোনাভাইরাসে বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ৯০ লাখ ৬৭ হাজার ৫৬০। এর মধ্যে মারা গেছেন ৪ লাখ ৭১ হাজারের বেশি।
তবে বিশ্বে করোনাভাইরাসে প্রকৃত আক্রান্ত ও মৃতের সংখ্যা আরও অনেক বেশি বলে বিবিসির এক গবেষণা ও জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের এক অনুসন্ধানে উঠে এসেছে। মোট আক্রান্তের চেয়েও অন্তত দেড় লাখের মতো বেশি মানুষ মারা গিয়েছেন বলে তারা মনে করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button