প্রবাসশিরোনাম

বাংলাদেশে আটকে পড়া ২৪১ ভারতীয় ফিরে গেলেন

ভারতে লকডাউন থাকার কারণে দীর্ঘ তিন মাসেরও বেশি সময় বাংলাদেশে আটকে থাকা ২৪১ জন ভারতীয় নাগরিক আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্ত পথে নিজ দেশ ফিরেছেন।
শুক্রবার (১৯ জুন) দুপুর ১২টা নাগাদ ১২২জন পাসপোর্টধারী ভারতীয় নাগরিক তাদের ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করে নিজ দেশে ফিরে যান। এর আগে বৃহস্পতিবার ১১৯জন ভারতীয় নাগরিক এ পথে দেশে ফিরে যান।
আখাউড়া স্থলবন্দরের ইমিগ্রেশন কর্মকর্তা আব্দুল হামিদ জানান, করোনা পরিস্থিতিতে বাংলাদেশে যেসব ভারতীয় নাগরিক আটকে ছিলেন ভারতীয় হাইকমিশনে তাদের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্নের মাধ্যমে দ্বিতীয় দফায় ২য় দিনে ১২২ জন ভারতীয় নাগরিক নিজ দেশে ফিরে গেছেন।
তিনি বলেন, বৃহস্পতিবার দ্বিতীয় দফায় প্রথম দিনে ১১৯ জনসহ আজ শুক্রবার (১৯ জুন) এ দু’দিনে ২৪১ জন ভারতীয় নাগরিক নিজ দেশে ফিরে যায়। এদিকে ২৮ মে প্রথম দফায় ১০৬ জন পাসপোর্টধারী ভারতীয় নাগরিক আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্ত পথে নিজ দেশে ফিরে যান বলে ইমিগ্রেশন কর্মকর্তা জানিয়েছেন।
ভারতীয় হাইকমিশনে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্নের মাধ্যমে আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্ত পথে ভারতীয়রা নিজ দেশে ফিরে যাচ্ছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button