Uncategorized

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ফেনসিডিল ও গাজাসহ ৪ জন আটক

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রাম জেলার সকল উপজেলায় পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম’র নির্দেশনায় মাদক বিরোধী অভিযান চলছে। জানাযায়, নাগেশ্বরীর কোচ স্টান্ডে ভূরুঙ্গামারী থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী হক স্পেশাল গাড়ির সিটে অভিনব কায়দায় রাখা ৪৮ বোতল ফেনসিডিল ও ৮০০ গ্রাম গাজা এবং এর সাথে জড়িত চালক, হেলপার ও দুই জন যাত্রী কে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়,নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ মোঃ রওশন কবীর ১৩ই জুন শনিবার রাতে এক গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী বাসস্ট্যান্ডে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। ঢাকা হতে ছেড়ে আসা ভুরুঙ্গামারী ‘হক স্পেশাল ‘ ঢাকা কোচে তল্লাশি করে সিটের নীচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৪৮ বোতল ফেনসিডিল ও ৮০০ গ্রাম গাজা পরিবহনে জড়িত দুইজন যাত্রী, বাসের হেলপার, ড্রাইভার সহ ০৪ জনকে গ্রেফতার ও বাসটি জব্দ করা হয় বলে জানা গেছে।
মাদক পাচার ও পরিবহনে আটক গাড়ীর চালক ভুরুঙ্গামারী গছিডাঙ্গার আঃ বারীর পুত্র মোঃ মাসুদ রানা (২৭), কুড়িগ্রাম সদর উপজেলার হরিকেশ এলাকার মৃত হাসেন আলীর পুত্র গাড়ীর হেলপার মোঃ লাল মিয়া(৪২)। হক স্পেশাল ঢাকা কোচে যাত্রী বেসে সিটের নীচে বিশেষভাবে রক্ষিত গাজা ও ফেনসিডিল পাচারকারী সদস্য গাজীপুর কালিয়াকৈর টেংলাবাড়ি এলাকার মৃত আঃ হালিমের পুত্র ফিরোজ ওরফে সবুজ (২২) ও একই জেলার চাপাইর কালিয়াকৈর এলাকার মৃত শাহাজাহান মিয়ার পুত্র আঃ মালেক মিয়া(৪৫)। এরা প্রায়ই যোগসাজশ করে মাদক পরিবহন করতো বলে জনা যায়।
নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ রওশন কবীর মাদক অভিযানে মাদক সহ মাদক সংশ্লিষ্ট ৪ জনকে আটকের ঘটনা নিশ্চিত করে বলেন, মাদক চোরাচালানে জড়িত চালক, হেলপার সহ গাজীপুর জেলার দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক বিরোধী আইনে মামলা রুজু করে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button