দূর্ঘটনাশিরোনাম

দগ্ধ হয়ে ছেলের মৃত্যুর পর একই বাসায় অগ্নিদগ্ধ সাংবাদিক নান্নু

ক্রাইম রিপোর্টারর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্র্যাব) সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের অপরাধ বিভাগের প্রধান মোয়াজ্জেম হোসেন নান্নু নিজ বাসায় অগ্নিদগ্ধ হয়েছেন।
শুক্রবার ভোর রাত ৪টার দিকে আফতাবনগরে জহিরুল ইসলাম সিটির ৩ নম্বর রোডের পিস তাজমহল অ্যাপার্টমেন্টে এ ঘটনা ঘটে।
ঢাকা মেডিক্যাল কলেজের (ঢামেক) বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শঙ্কর পাল জানিয়েছেন, নান্নুর শরীরের ৬০ শতাংশ দগ্ধ হয়েছে, তার অবস্থা আশংকাজনক। তাকে আইসিইউতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।
স্ত্রীর বরাত দিয়ে পুলিশ বলেছে, ‘চলতি বছরের ২ জানুয়ারি ওই বাসায় দগ্ধ হয়ে সাংবাদিক নান্নুর একমাত্র ছেলে স্বপ্নীল আহমেদ পিয়াস মৃত্যুবরণ করেন। স্বপ্নীল মারা যাওয়ার পর তার ঘরটিতে মাঝে মাঝে আমরা দরজা খুলে দেখতাম। রাতে নান্নু তার ছেলের কক্ষ খোলেন। দরজা খুলে সুইচ চাপ দিতেই প্রচণ্ড শব্দে বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। দগ্ধ অবস্থায় নান্নু বাথরুমে গিয়ে পানিতে গোসল করেন। পরে তিনি নিজেই ঘরের আগুন নিভিয়ে ফেলেন।’
পরে তাকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় প্লাস্টিক অ্যান্ড বার্ন হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েসনের (ক্র্যাব) সভাপতি আবুল খায়ের ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু তার সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
প্রসঙ্গত, গত ২ জানুয়ারি একই বাসায় এসি বিস্ফোরণে দগ্ধ হয়ে মারা যান নান্নুর একমাত্র ছেলে স্বপ্নীল আহমেদ পিয়াস (২৬)।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button