খেলা
দর্শকশূন্য মাঠে লা লিগা শুরু হচ্ছে

স্পেনের ফুটবল লীগ ‘লা লিগা’ শুরু হচ্ছে আগামী বৃহস্পতিবার থেকে, তবে একেবারে দর্শকশূন্য মাঠে। এই অভাব পূরণের জন্য আয়োজকরা টেলিভিশনে খেলা সম্প্রচার করার সময় ভার্চুয়াল ইমেজ আর সঙ্গে ভক্তদের উল্লাস জুড়ে দেবেন।
স্পেনে যারা টিভিতে এই খেলা দেখবেন, তাদের সাধারণ সম্প্রচার বা এনহ্যান্সড ডিজিটাল সম্প্রচার, এই দুটির যে কোন একটি বেছে নেয়ার সুযোগ থাকবে। আর আন্তর্জাতিক দর্শকরা ডিজিটাল সম্প্রচারই কেবল দেখতে পাবেন, যেখানে কৃত্রিমভাবে ছবি এবং ভক্তদের উল্লাস জুড়ে দিয়ে মাঠের আবহ তৈরির চেষ্টা থাকবে।
লা লিগা বলেছে, তারা এটা করছে যেন দর্শকরা তাদের আগের খেলা দেখার যে অভিজ্ঞতা, তার কাছাকাছি অভিজ্ঞতা পান। বিবিসি



