আন্তর্জাতিক সংবাদশিরোনাম

মার্কিন নির্বাচন: করোনা ও বর্ণবাদবিরোধী বিক্ষোভে দুশ্চিন্তা ট্রাম্প শিবিরে

চলতি বছরের নভেম্বরের শুরুতেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। পাঁচ মাসও সময় বাকি নেই নির্বাচনের, ইতিমধ্যে করোনা মহামারীতে বিপর্যস্ত দেশটি। এর মধ্যে বর্ণবাদবিরোধী তুমুল বিক্ষোভে কাঁপছে গোটা যুক্তরাষ্ট্র।
এমন পরিস্থিতিতে প্রেসিডেন্ট নির্বাচনে জিতে ফের কি হোয়াইট হাউসে ফিরতে পারবেন ডোনাল্ড ট্রাম্প? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে মার্কিন রাজনীতি অঙ্গনে।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, সম্প্রতি এক জনমত জরিপে দেখা গেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রদেশগুলোতে ট্রাম্পকে পিছনে ফেলেছেন ডেমোক্র্য়াট পদপ্রার্থী জো বাইডেন। যদিও ট্রাম্পের দাবি, গতবারের নির্বাচনের মতো এবারও সব প্রদেশে জিতব।
তবে নির্বাচনকে সামনে রেখে করোনা পরিস্থিতি ও কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের হত্য়ার ঘটনায় বিক্ষোভ-এই দুই ঘটনায় রীতিমতো চিন্তায় ট্রাম্প শিবির।
এর মধ্যে একক দেশ হিসেবে একমাত্র যুক্তরাষ্ট্রেই এক লাখেরও বেশি মানুষ মারা গেছে কভিড-১৯ রোগে। আর জর্জ ফ্লয়েড হত্যার ১৩ দিন পার হয়ে গেলেও বর্ণবাদ বিরোধী আন্দোলন চলছে দেশটি জুড়ে।
এমন পরিস্থিতি জনমত জরিপে ট্রাম্প পিছিয়ে পড়ার বিষয়টি সামনে আসে। যদিও বিষয়টিকে খুব একটি গুরুত্ব দিচ্ছেন না তিনি।
বৃহস্পতিবার ফক্স নিউজ রেডিওকে মার্কিন প্রেসিডেন্ট বলেন, গতবারে সব প্রদেশে হারিয়ে ছিলাম হিলারি ক্লিনটনকে। এবারও সব প্রদেশে জিতব।
উল্লেখ্য়, গতবার হিলারি ক্লিন্টনকে হারিয়ে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন ট্রাম্প।
ট্রাম্প যে বাইডেনের কাছে হারতে চলেছেন, এমন ধারনা দূর করতে উঠেপড়ে লেগেছেন তিনি। জানা যাচ্ছে, এজন্য় প্রচার কৌশল বানাতে বলেছেন সহযোগীদের।
ট্রাম্প শিবিরের কমিনিউকেশন ডিরেক্টর টিম মুর্তাগ বলেন, জো বাইডেনকে অনেক আমেরিকান জানেন, কিন্তু অনেকেই তাকে চেনেন না। আসল জো বাইডেন কেমন, সে সম্পর্কে ভোটারদের অবগত করাই আমাদের লক্ষ্য়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button