Uncategorized

পরিবারের ৬ সদস্যসহ বাঁশখালীর এমপি করোনায় আক্রান্ত

চট্টগ্রামের বাঁশখালী আসনের সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী ও পরিবারের ছয় সদস্যসহ তার বাড়ির মোট ১১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তারা চট্টগ্রাম শহরের নাসিরাবাদ রহমান নগর এলাকার বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন
শুক্রবার সাংসদের ব্যক্তিগত সহকারী মোস্তাফিজুর রহমান রাসেল এ তথ্য জানিয়েছেন। তারা করোনাভাইরাস পরীক্ষার ফলাফল মঙ্গলবার জানতে পারেন।
আক্রান্তদের মধ্যে রয়েছেন- সাংসদ মোস্তাফিজুর, তার স্ত্রী, তিন মেয়ে, এক নাতনি ও এক জামাতা, তিন গৃহ পরিচারিকা ও সাংসদের ব্যক্তিগত সহকারী নিজে।
মোস্তাফিজুর রহমান রাসেল জানান, আমরা সবাই এখনও সুস্থ আছি। কারো তেমন কোনো সমস্যা দেখা যায়নি। বাড়িতে থেকেই চিকিৎসকের পরামর্শ মতে চিকিৎসা নিচ্ছি, স্যারও ভালো আছেন।
চট্টগ্রামের সাংসদদের মধ্যে মোস্তাফিজুর রহমান চৌধুরী প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হলেন। গত ১ জুন সাংসদসহ তার পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button