Uncategorized

লৌহজংয়ের ইউএনও করোনায় আক্রান্ত

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবিরুল ইসলাম খান করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি উপজেলার সরকারি বাসভবনে আইসোলেশনে আছেন। রোববার দিবাগত রাত ১০টার দিকে লৌহজংয়ের সহকারি কমিশনার (ভূমি) রাসেদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
রাসেদুজ্জামান জানান, কয়েকদিন ধরে গলা ব্যথা করায় ইউএনও শুক্রবার করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। রোববার সন্ধ্যায় মোবাইলে তাকে নিশ্চিত করা হয় তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি শারীরিকভাবে সুস্থ আছেন। নমুনা দেওয়ার আগে থেকেই তিনি সবার থেকে নিজেকে দূরে রেখে দায়িত্ব পালন করে আসছিলেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সরকারি ত্রাণ বিতরণ, করোনা আক্রান্তদের বাড়ি লকডাউনসহ বিভিন্ন দায়িত্ব পালনকালে তিনি সংক্রমিত হয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button