Uncategorized

জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে বান্দরবান বিএনপির দোয়া মাহফিল

বান্দরবান প্রতিনিধি : বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে, দোয়া মাহফিল করেছে বান্দরবান জেলা বিএনপি। জেলা সদর, ফাইতং ও লামা উপজেলায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩১ মে) জেলা সদরে দোয়া মাহফিলে জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মোঃ ওসমান গনি, বান্দরবান জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি মুজিবুর রশিদ, জেলা ছাত্রদল ও জেলা সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জাহাঙ্গির আলম, জেলা যুবদলের সাধারন সম্পাদক শিমূল দাশ, জেলা বিএনপি নেতা আলহাজ্ব মোঃ মূছা, বান্দরবান জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা সেচ্ছা সেবক দলের সিনিয়র সহ সভাপতি দৌলতুল কবির খান সিদ্দিকী, জেলা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন আলো, আরাফাত রহমান কোকো সৃত্মি সংসদের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন জুয়েল ও বান্দরবান জেলা মিডিয়া দলের সাধারণ সম্পাদক ওমর ফারুক জিহাদ, মোঃ আকবর হোসেন উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল পরিচালনা করেন, হাফেজ আশরাফুল ইসলাম।
লামা উপজেলায় দোয়া মাহফিলে, লামা উপজেলা বিএনপির সভাপতি সাবেক মেয়র আমির হোসেন আমু, সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের মিয়া, যুবদল, ছাত্র দল, মহিলাদল, সেচ্ছা সেবকদলসহ বিএনপি ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ফাইতং এর দোয়া মাহফিলে বিএনপি ও অংগ সংগঠনে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button