জাতীয়শিরোনাম

অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি শুরু

করোনাভাইরাস মহামারিতে যাত্রী সুরক্ষার দিক বিবেচনা করে ট্রেনের সব টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি ট্রেনে কোনো খাবার সরবরাহের ব্যবস্থা থাকছে না।
ট্রেনের শিডিউল সময়ের এক ঘণ্টা আগে যাত্রীদের স্টেশনে উপস্থিত থাকতে হবে, যাতে তাদের শরীরের তাপমাত্রা পরীক্ষা করা যায়।
আজ শনিবার রেলওয়ে ভবনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এসব তথ্য জানান রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।
মন্ত্রী বলেন, ‘আগামীকাল আটটি আন্তঃনগর ট্রেন চালু হবে। ৩ জুন থেকে আরও ১১টি ট্রেন চলবে।’
তিনি আরও বলেন, ‘ট্রেনের ৫০ শতাংশ আসনের টিকিট বিক্রি হবে এবং আগের শিডিউলেই ট্রেনগুলো চলবে।’
রেল মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা শরিফুল আলম জানান, ইতোমধ্যে অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button