মহানগরশিরোনাম

চট্টগ্রামে ৬৫ জনের করোনা শনাক্ত

চট্টগ্রামে নমুনা পরীক্ষায় আরও ৬৫ জনের করোনাভাইরাস পজিটিভ এসেছে। এদের মধ্যে নগরীর ৪৪ জন ও উপজেলার বাসিন্দা ২১ জন।
রবিবার রাতে এসব তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।
তিনি বলেন, রবিবার বিআইটিআইডি ল্যাবে ২০১টি নমুনা পরীক্ষা করে ৩৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরীর ১৬ জন এবং বিভিন্ন উপজেলার ১৯ জন সংক্রমিত হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজের ল্যাবে ৩৯টি নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে ৩০ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যাদের মধ্যে নগরী ২৮ জন এবং অন্য দুইজন উপজেলার বাসিন্দা।
চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, সিভাসু’র ল্যাবে চট্টগ্রামের ২২টি এবং কক্সবাজার ল্যাবে চট্টগ্রামের দুটি নমুনা পরীক্ষা করে চট্টগ্রাম জেলার কারও নমুনায় করোনার সংক্রমণ পাওয়া যায়নি।
রবিবার করোনা শনাক্ত হওয়া ৬৫ জনের মধ্যে যমুনা টেলিভিশন চট্টগ্রাম স্টেশনের একজন রির্পোটারও রয়েছেন।
চট্টগ্রাম জেলায় এই পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এক হাজার ৭১০জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button