জাতীয়শিরোনাম

করোনা: ফায়ার সার্ভিসের ৭৯ জন আক্রান্ত

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৭৯ জন কর্মকর্তা-কর্মচারী আক্রান্ত হয়েছেন। রোববার (২৪ মে) ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (মিডিয়া) মো. রায়হান গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি জানান, আক্রান্তদের মধ্যে ১৪ জন সদর দপ্তর সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের, ২০ জন তেজগাঁও ফায়ার স্টেশনের, চারজন অধিদপ্তরের অফিস শাখার, আটজন সদরঘাট ফায়ার স্টেশনের, আটজন হাজারীবাগ ফায়ার স্টেশনের, ছয়জন ঢাকা কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে, দুইজন ডিইপি.জেট ফায়ার স্টেশনের (সাভার), সাতজন সাভার ফায়ার স্টেশনের, একজন লালবাগ ফায়ার স্টেশনের, একজন মোহাম্মদপুর ফায়ার স্টেশনের, দুই মানিকগঞ্জ ফায়ার স্টেশনের, চট্টগ্রাম লামার ফায়ার স্টেশনের চারজন এবং দুইজন পোস্তগোলা ফায়ার স্টেশনের কর্মী।
মো. রায়হান আরও জানান, আক্রান্তদের মধ্যে ৯ জন সুস্থ হয়েছেন। বাকি ৭০ জনকে পূর্বাচল মাল্টিপারপাস ফায়ার সার্ভিস সেন্টার, নারায়ণগঞ্জ, রূপগঞ্জের ইউসুফগঞ্জ স্কুল, বায়েজিদ ফায়ার স্টেশন, চট্টগ্রাম এবং সদরঘাট ফায়ার স্টেশনসহ বিভিন্ন স্থানে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে এবং একজনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button