আন্তর্জাতিক সংবাদশিরোনাম

দক্ষিণ সুদানের ভাইস প্রেসিডেন্টসহ ১০ মন্ত্রী করোনায় আক্রান্ত

প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে আক্রান্ত হলেন আফ্রিকার দক্ষিণ সুদানের দশজন মন্ত্রী। কভিড-১৯ রোগীর সংস্পর্শে এসে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন তারা।
বিবিসি জানায়, দেশটির তথ্যমন্ত্রী মিকাইল মাকুয়েই বিষয়টি জানান। আক্রান্ত মন্ত্রীরা করোনা প্রতিরোধে টাস্ক ফোর্সের সদস্য ছিলেন। একমাত্র স্বাস্থ্যমন্ত্রী ছাড়া টাস্কফোর্সের সবাই করোনায় আক্রান্ত হয়েছেন।
দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট সালভা কিরও করোনায় আক্রান্ত হয়েছেন বলে গুঞ্জন ওঠে। তবে তথ্যমন্ত্রী সেটি নাকচ করে দেন।
কয়েকদিন আগে দেশটির ভাইস প্রেসিডেন্ট রিয়েক মাসার এবং তার স্ত্রী প্রতিরক্ষামন্ত্রী অ্যাঞ্জেলিনা টিনিও করোনায় আক্রান্ত হন। টাস্ক ফোর্সের আক্রান্ত এক সদস্যের সংস্পর্শে এসে তারা কভিড-১৯ পজিটিভ হন।
আক্রান্ত সব মন্ত্রীরা সেলফ আইসোলেশনে আছেন। এখন পর্যন্ত তারা সুস্থ আছেন বলে জানা গেছে।
এদিকে মন্ত্রীদের কয়েকডজন দেহরক্ষী ও কর্মীও করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের সবাইকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
দক্ষিণ সুদানে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪৮১ জন, এর মধ্যে মারা গেছেন ৬জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button