খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে আরো ২৬জনের করোনা শনাক্ত হয়েছে। রোববার খুলনা মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, রোববার খুমেকের পিসিআর ল্যাবে ১৭৭টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ২৬জনের করোনা পজিটিভ ধরা পড়ে। করোনা পজিটিভদের মধ্যে রয়েছেন নারায়ণগঞ্জ থেকে এসে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে যোগ দেওয়া একজন নার্স, সাতক্ষীরার দেবহাটা উপজেলার ২৩জন ও আশাশুনি উপজেলার একজন এবং বাগেরহাটের কচুয়া উপজেলার মৃত একজনের নমুনায় করোনা পজিটিভ ধরা পড়েছে।
খুমেক সূত্র জানায়, খুমেকের পিসিআর ল্যাবে এ পর্যন্ত ৬৮জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। এরমধ্যে খুলনা জেলার ২২জন। এই ২২জনের মধ্যে ১২জন সুস্থ হয়েছেন। এছাড়া ৬জনের মৃত্যু হয়েছে ও ৩জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকি একজন বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।




