Uncategorized

শেরপুরে ধর্ষন চেষ্টার অভিযোগ : ১০ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ

শেরপুর(বগুড়া)প্রতিনিধি : বগুড়ার শেরপুরের গুয়াগাছি গ্রামে এক গৃহবধুকে ধর্ষনের চেষ্টার ঘটনায় ভুক্তভোগীর স্বামী মো. ইসলাম শেখ গত ১০ দিন আগে আপেল হোসেন (৪০) এর বিরুদ্ধে অভিযোগ করলেও থানা পুলিশ কোন ব্যবস্থা নেননি। এতে অভিযুক্তরা পুলিশের প্রশ্রয় পেয়ে
প্রভাব খাটিয়ে ওই গৃহবধু নানা ধরনের ভয়ভীতি দেখানোর কারণে গৃহবধু তার বাবার বাড়িতে অবস্থান করছেন।
জানা যায়, উপজেলার সুঘাট ইউনিয়নের গুয়াগাছি গ্রামের মৃত মহরি উদ্দিনের ছেলে আপেল হোসেন আওয়ামীলীগের এক নেতার আশ্রয়ে দাপটের সাথে এলাকায় প্রভাব খাটিয়ে চলছে। এরই এক পর্যায়ে গত ২৪ এপ্রিল একই গ্রামের ইসলাম শেখের বাড়িতে কেউ না থাকার সুযোগে আপেল হোসেন ইসলাম শেখের স্ত্রীকে ধর্ষনের চেষ্টা করে। এ ঘটনায় প্রায় ১০ দিন আগে ওই গৃহবধুর স্বামী ইসলাম শেখ বাদি হয়ে শেরপুর থানায় একটি ধর্ষন চেষ্টার লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর সুঘাট ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত এসআই ওসমান গনিকে দায়িত্ব দেন। কিন্তু অভিযোগের ১০ দিন পার হলেও অভিযুক্তদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয়নি বলে অভিযোগ তুলেছেন ভুক্তভোগী পরিবার। এমনকি প্রভাবশালীদের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার। ওই প্রভাবশলীদের হুমকি ধামকি সহ্য করতে না পেরে সীমাবাড়ি ইউনিয়নের কালিয়াকৈর গ্রামে বাবা আব্দুল কাদেরের বাড়িতে অবস্থান করছেন ওই গৃহবধু।
সুঘাট ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত এসআই ওসমান গনি জানান বাদীকে থানায় আসতে বললে থানায় আসে না।
এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনাচর্জ মো. হুমায়ুন কবীর বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button