আন্তর্জাতিক সংবাদশিরোনাম

করোনার ব্যাপারে ট্রাম্পের গৃহিত পদক্ষেপ ‘চরম বিপর্যয়’: ওবামা

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের ব্যাপারে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গৃহিত পদক্ষেপকে ‘চরম বিপর্যয়’ বলে মন্তব্য করেছেন। ওবামা তার প্রশাসনের সাবেক কর্মকর্তাদের সঙ্গে আলাপ করার সময় এ মন্তব্য করেন।
ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর থেকে এ পর্যন্ত তার সবচেয়ে কঠোর সমালোচনা করে ওবামা বলেন, বর্তমান প্রশাসনের বর্ণবাদী আচরণের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমানো যাচ্ছে না।
বারাক ওবামা বলেন, ট্রাম্প মার্কিন জনগণকে স্বার্থপরতা, অপরকে শত্রু ভাবা, বর্ণবাদী আচরণ ও সমাজবদ্ধ হয়ে না থেকে ছড়িয়ে ছিটিয়ে থাকা শিক্ষা দিচ্ছেন। তিনি বলেন, দীর্ঘমেয়াদে এসব কুশিক্ষার ভয়াবহ প্রভাবের বিরুদ্ধে মার্কিন জনগণকে লড়াই করতে হবে।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ওবামা এর আগেও করোনা মোকাবিলায় ট্রাম্প প্রশাসনের গৃহিত পদক্ষেপের সমালোচনা করে বলেছিলেন, এই মহামারী মোকাবিলায় ট্রাম্প্র প্রশাসনের সুসংহত কোনো পরিকল্পনা নেই।
বিশ্বের অন্যান্য দেশের তুলনায় আমেরিকায় সর্বোচ্চ সংখ্যক মানুষ করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুবরণ করেছেন। সূত্র : পার্সটুডে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button